সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের তিন সদস্য আটক


নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-11 16:48:15
নোয়াখালীতে অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের তিন সদস্য আটক

নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে তিন কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আটককৃতরা সবাই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি লোহার তৈরি ছুরি ও কাটার।
 
শুক্রবার সকালে তাদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়। এরআগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সারে ১১ টায় সোনাপুর-মাইজদী সড়কের জহুরুল হক মিয়ার গ্যারেজে সিরাজপুর সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন (১৮), বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো. আসিফ (১৭) এবং দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. ইমন (১৪)।

জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। রাতে ওই স্থানে কিশোর গ্যাং পরিচালনা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে সমাবেত হয়। ঘটনায় তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম