নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় সুধারাম মডেল থানা এলাকার জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, ৪নং কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন , ৫নং বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. আসিফ ও ২নং দাদপুরি ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. ইমন। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার ছুরি ও একটি লোহার তৈরি কাটার জব্দ করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. শামীমুল এহসান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। তিনি আরও বলেন, গ্রেফতাররা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। ধারণা করা হচ্ছে, তারা কিশোর গ্যাং পরিচালানার জন্য সেখানে জড়ো হয়েছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম