সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত-৪


নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-27 21:55:00
নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত-৪

নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারের দক্ষিণে মোটুবি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- সোনাইমুড়ীর অটোচালক ৩৫ বছর বয়সী পারভেজ, উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের তবারক উল্যাহর ছেলে ৪০ বছরের মামুনুর রহমান ও যশোরের জসিম। ৪০ বছর বয়সী অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী আহমদ উল্লাহ সবুজ বলেন, বেগমঞ্জের চৌমুহনী থেকে সোনাইমুড়ীর উদ্দেশ্যে আসছিল একটি পিকআপ ভ্যান। বজরা বাজারের দক্ষিণে মোটুবি এলাকায় পৌঁছালে পিকআপটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা চালকসহ তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মামুনুর রহমান মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বলেন, নিহত অপর ব্যক্তির পরিচয় জানতে কাজ করছে পুলিশ। মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম