সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

বাংলাদেশ পুলিশ সুদক্ষ ও আধুনিক-বেনজির আহমেদ


নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-23 22:06:15
বাংলাদেশ পুলিশ সুদক্ষ ও আধুনিক-বেনজির আহমেদ

বাংলাদেশ পুলিশ সুদক্ষ, আধুনিক এবং কৌশলী বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। নোয়াখালীতে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বছরে একটি দিনের জন্য প্রতিটি পুলিশ সদস্য ও তাদের পরিবার অপেক্ষায় থাকে। পুরো অনুষ্ঠানটি ছিল গোছাল ও সুশৃঙ্খল। 

নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এবং জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম। 

অনুষ্ঠানের শুরুতেই মনোরম প্যারেড প্রদর্শন করেন নোয়াখালী জেলা পুলিশের খেলোয়াড়। দুইজন ক্রীড়াবিদের মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। পর্যায়ক্রমে ১০০ মিটার দৌড়, হাঁড়ি ভাঙ্গা, ১০০ মিটার হাঁটা, রশি টানাটানিসহ বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম