সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

হাতিয়ায় ঋণগ্রস্থ যুবকের লাশ উদ্ধার


নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-18 19:20:45
হাতিয়ায় ঋণগ্রস্থ যুবকের লাশ উদ্ধার

নোয়াখালীর বুড়িরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড রেহানিয়া গ্রাম থেকে আবুল বাসার (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঋণ ও হতাশাগ্রস্থ হয়ে সে আত্মহত্যা করেছে বলে দাবি করে থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন তার বাবা আবু বক্কর ছিদ্দিক।

বৃহস্পতিবার রাতে রেহানিয়া গ্রামের বশকড়াগো বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আবুল বাসার ওই বাড়ির আবু বক্কর ছিদ্দিকের ছেলে। সে চট্টগ্রামে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতো।

নিহতের পরিবারের লোকজন জানায়, আবুল বাসার চট্টগ্রামের একটি প্লাস্টিক কারখানায় কাজ করতো। করোনা মহামারীর সময় তার কাজ বন্ধ হয়ে যাওয়ায় সে বাড়িতে চলে আসে। এলাকায় আসার পর বিভিন্ন ভাবে সে ঋণগ্রস্থ হয়ে পড়ায় সব সময় হতাশায় ভূগতো। বৃহস্পতিবার সন্ধ্যার কোন একসময় ঘরের লোকজনের অজান্তে বসত ঘরের পিছনের বারান্দায় তার নিজ শয়ন কক্ষে ঘরের চালের কাঠের রোয়ার সাথে রশি দিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাসার। বিষয়টি তার স্ত্রী তাহমিনা দেখে চিৎকার করলে বাড়ির অন্য লোকজন এসে লাশটি নামিয়ে ফেলে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম