কুমিল্লা মন্দিরে পবিত্র কোরআন রেখে হামলার ঘটনায় নোয়াখালীতে দায়ের করা ৪টি মামলা ইকবালকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডির আবেদনের ভিওিতে আসামী শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করা হয়। ইকবালকে বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে রাখা হয়েছে। কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম জানান চৌমুহনীতে হামলার ঘটনায় দায়ের করা ৩ টি এবং কোম্পানীগঞ্জের ঘটনায় দায়ের করা ১ টি মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো সিআইডি নোয়াখালী তদন্ত করেছে। বেগমগঞ্জের ৩ টি মামলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার এবং কোম্পানীগঞ্জের মামলাটির ম্যাজিস্ট্রেট মো. এমদাদ আসামীর উপস্থিতিতে গ্রেফতার দেখান। সিআইডি নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ জানান ৪ টি মামলায় ইকবালের শ্যোন আবেদন করে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ১৩ মামলার মধ্যে ছয়টি সিআইডি এবং ৬ টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) এবং আরো ১টি মামলা বেগমগঞ্জ মডেল থানা তদন্তাধীন রয়েছে। গত বছরের ১৩ অক্টোবর কুমিল্লার ঘটনায় জের ধরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।