সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

এমপি একরামুলকে বহিষ্কারের সুপারিশ


DhakaReport24.com || 2022-01-29 21:06:45
এমপি একরামুলকে বহিষ্কারের সুপারিশ

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরীকে ‘সংগঠন পরিপন্থি কাজে’ জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি। 

 জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভা শেষে শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে এ সুপারিশ পাঠানো হয়। বিগত স্থানীয় সরকার নির্বাচন ও পৌরসভা নির্বাচনে সংগঠন পরিপন্থি কাজে’ জড়িত থাকার অভিযোগে একরামুল করিম চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

 

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  একরামুল করিম চৌধুরী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং নোয়াখালী নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য।