রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের যোগদান


নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2024-09-25
নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের যোগদান

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নাোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ্ আল ফারুক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ্ আল ফারুক। দায়িত্বভার গ্রহণের পূর্বে নোয়াখালী সার্কিট হাউজ  প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ্ আল ফারুককে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।  

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বগুড়া জেলার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান। বর্ণাঢ্য চাকুরী জীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলায় যোগদানের পূর্বে তিনি কমান্ডেন্ট, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীতে কর্মরত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম