সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালী পৌরসভায় নৌকার জয়


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-16 22:34:45
নোয়াখালী পৌরসভায় নৌকার জয়
সংগৃহীত ছবি।

নোয়াখালী পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শহিদ উল্লাহ খান সোহেল।

রোববার (১৬ জানুয়ারি) রাতে নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

সোহেল পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কম্পিউটার প্রতীকে মো. সহিদুল ইসলাম কিরণ পেয়েছেন আট হাজার ৬২৮ ভোট।

নির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লুৎফুল হায়দার লেলিন মোবাইল ফোন প্রতীক নিয়ে দুই হাজার ২৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ৯ ওয়ার্ডের ৩৪ কেন্দ্রে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়েছে।