সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

ভোটকেন্দ্র থেকে গাঁজাসহ এজেন্ট আটক


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-16 12:49:15
ভোটকেন্দ্র থেকে গাঁজাসহ এজেন্ট আটক

নোয়াখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এসময় গাঁজাসহ ফাহাদ বিন ইকবাল (১৮) নামের এক এজেন্টকে আটক করেছে পুলিশ। সকল ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে।

জানা গেছে, আটক যুবক পৌর নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোটকেন্দ্রের ভেতরে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ তাকে আটক করে।

মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক সবুজ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবক পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।