নোয়াখালীর সোনাইমুড়ীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জয়াগ ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ১নং জয়াগ কলেজ অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়, এম মাঈন উদ্দিন,সহ-সভাপতি মো.আবুল হাশেম,সাধারণ সম্পাদক মো.রমযান আলী। থানারহাট আঞ্চলিক শাখার সভাপতি মো.মনিরুজ্জামান, সহ-সভাপতি মো.শাওন, সাধারণ সম্পাদক মো.ইমরান হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি এইচ এম মাহমুদুর রহমান। জয়াগ ইউনিয়ন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো.আবুল হাশেম ও থানারহাট শাখার সাধারণ সম্পাদক মুহা.মনিরুজ্জামান জিহাদীর যৌথ সঞ্চলনায়, জয়াগ ইউনিয়ন শাখার সহ-সভাপতি এম মাঈন উদ্দিন ও থানারহাট শাখার সভাপতি মো.শাওন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,সংগঠনটির কাতার কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক মো.কামরুল হাসান জিটু,আমেরিকা শাখার অর্থ সম্পাদক হাফেজ মো.আল আমীন,সোনাইমুড়ী শাখার যুব আন্দোলনের সভাপতি মাও.আমির হোসেন জাবেদ, ছাত্র আন্দোলনের সভাপতি মো.ইয়াছিন হোসেন, জয়াগ ইউনিয়নের সাবেক সভাপতি মাও.মাঈন উদ্দিন,সভাপতি হাফেজ মাও.আতা উল্লাহ।
সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।