নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
বুধবার (১৮ জানুয়ারী ) দুপুর ১ টায় হাতিয়ার এমপি আফাজিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।জানা গেছে, আটককৃত মাদক কারবারি শাহিন (২৩) চরইশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমি হোসেন জানান , গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আফাজিয়া বাজার থেকে শাহিন কে আটক করে । এসময় তার নিকট থেকে ১২০ পিস ইয়াবা জব্দ করেন পুলিশ সদস্যরা। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম