আদর্শিক নৈতিক শিক্ষা ও আদর্শ দ্বীনি শিক্ষার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়নের রাজিবপুর পূর্বপাড়া আদর্শ নূরানী ও হিফযুল কুরআন মাদ্রাসার।
শনিবার সকালে বই বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে মাদ্রাসাটির উদ্বোধন করেন রাজিবপুর পূর্বপাড়া চৌরাস্তা জামে মসজিদ কমিটির সভাপতি হাজী আলাউদ্দিন।
মসজিদের মাতোয়ালীব রফিক উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরাফাতুল্লাহ স্বপনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার পলাশ ভুঁইয়া,মসজিদের খতিব হাফেজ মাও.জহিরুল ইসলাম,মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাও.নিজাম উদ্দিন, সহকারী পরিচালক মাও.গিয়াস উদ্দিনসহ মাদ্রাসাটির শিক্ষক,অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।