রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

সোনাইমুড়ীতে যুবলীগ নেত্রী রাতের রানী দিলরুবা আটক


মোরশেদ আলম, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2022-12-21 16:47:15
সোনাইমুড়ীতে যুবলীগ নেত্রী রাতের রানী দিলরুবা আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে যুব মহিলা লীগ নেত্রী রাতের রানী খ্যাত সেনবাগ উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার তুহিনকে আটক করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।

মঙ্গলবার রাতে চাটখিল স্কাইভিউ হোটেল থেকে আটক করা হয় তাকে। দিলরুবা আক্তার তুহিন সেনবাগ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। তাকে নারী পাচারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে বলে জানান সোনাইমুড়ী থানা ওসি জিয়াউল হক।

চাটখিল বদলকোট ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য,শামসুন্নাহার সূবর্ণা জানান, দিলরুবা আক্তার তুহিন বিভিন্ন উপজেলা থেকে সুন্দরী মেয়েদের সংগ্রহ করে অভিজাত কিছু মানুষ ও বিদেশি খদ্দরের কাছে পাঠাতো। তার বাসার কাজের মেয়েকে দিয়ে সে দীর্ঘদিন থেকে নারী ব্যবসা করতো চাটখীলের বিভিন্ন হোটেলে।

দিলরুবা আক্তার তুহিন সেনবাগ উপজেলার সিলাদী গ্রামের মোকাম্মেল মেম্বারের নতুন বাড়ির মোশাররফ হোসেনের মেয়ে। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মানব পাচার আইনে মামলা নং ১৮, তারিখঃ ২১-১২-২০২২ খ্রিঃ দায়ের করা হয়েছে।

সেনবাগ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার জানান,সে বিভিন্ন সময়ে মেয়েদেরকে নেতাদের কাছে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত করার জন্য বাধ্য করতো। তাকে বারবার সতর্ক করা হয়েছিল। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম