নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারে আগুনে পুড়ে ছাই ৩৫টি দোকান। এতে প্রায় ১৫কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার জয়াগ বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিন ট্রেডার্সের মালিক নুরুল হুদা জানান, মসজিদের মাইকে ঘোষণা শুনে তাড়াহুড়ো করে এসে দেখি অগ্নিশিখা ছড়িয়ে পড়ছে চারদিকে। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ফলে আরো বেশি ঘনীভূত হয় আগুন। তার দোকানের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
জয়াগ ওয়ার্ড মেম্বার হারুন অর রশীদ জানান, ফায়ার সার্ভিসের গাফেলতির কারণে আগুন আরো বেশি ছড়িয়ে পড়ে। হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে।
জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত আকবর পলাশ জানান, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ফলে আগুন আরো বেশি ছড়িয়ে পড়ে। ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩কোটি টাকার মতো হতে পারে। ব্যবসায়ীরা নীতিমালা না মেনে প্রতিটি দোকানে দোকানে গ্যাস সিলিন্ডার রাখে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তদের পাশে সরকার ও রাজনৈতিক ব্যক্তিদের এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম জানান, হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে থেকে আগুনের সূত্রপাত।আগুন লাগার খবর শুনে সোনাইমুড়ী, চাটখীল ও বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত করলে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম