রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীর সেনবাগে দেশীয় অস্ত্র উদ্ধার


আরিফ সবুজ, সেনবাগ প্রতিনিধি  
DhakaReport24.com || 2022-10-31 17:11:15
নোয়াখালীর সেনবাগে দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি রাম দা, ৫টি লোহার রড়, ৫টি স্টিলের পাইপ, ৩টি চাপাতি, ১০টি কাঠের লাঠি, ১টি ছুড়ি ও ১টি হকিষ্টিক।

রোববার দিবাগত রাতে সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সি বাড়ির দরজা সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশের নিয়মিত টহলের সময় একদল কিশোর গ্যাং সদস্যকে চ্যালেঞ্জ করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেই বস্তা তল্লাশী করে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম