রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

সোনাইমুড়ীতে বিধি লঙ্ঘন করে নিকাহ রেজিস্ট্রার প্যানেল প্রস্তুত 


মোরশেদ আলম- সোনাইমুড়ী প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-10-28 17:28:30
সোনাইমুড়ীতে বিধি লঙ্ঘন করে নিকাহ রেজিস্ট্রার প্যানেল প্রস্তুত 

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিধি লঙ্ঘন করে নিকাহ রেজিস্ট্রার প্যানেল প্রস্তুত করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি গোপন রেখে আবেদনকারীদের সাক্ষাৎকার ছাড়া গত মঙ্গলবার (২৫ অক্টোবর) সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক নিকাহ রেজিস্ট্রার প্যানেল প্রস্তুত করে পরের দিন বুধবার মন্ত্রণালয়ে প্রেরণ করে উপদেষ্টা কমিটি। 

জনা যায়, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ এর বিধান মোতাবেক নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মৃত্যুজনিত কারণে নিকাহ রেজিস্ট্রারের পদ শুন্য হওয়ায় উক্ত শুন্য পদে লাইসেন্স প্রদানের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতকল্পে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিকট হতে গত ১১ অক্টোবর ২০২২ ইং তারিখের মধ্যে দরখাস্ত নেয়া হয়। 

এতে আগ্রহী প্রার্থীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুরী সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার বরাবর আবেদন করে।

কিন্তু উপদেষ্টা কমিটি নিয়মনীতির তোয়াক্কা না করে চাটখিল উপজেলার (অন্য উপজেলা) ৪ নং বদলকোট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড (হিরাপুর-নিশ্চিন্তপুর) এর বেলায়েত হোসেনের ছেলে আনোয়ার হোসেন (হেফজু) এর আবেদন গ্রহণ করে তার নাম প্যানেলের ১ নাম্বারে লিপিবদ্ধ করে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুরী সংক্রান্ত উপদেষ্টা কমিটি মন্ত্রণালয়ে প্রেরণ করে।  এতে করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশংকা রয়েছে বলে জানা যায়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম