নোয়াখালীর সুবর্ণচরে শেখ নাছির উদ্দিন মাইজভান্ডারীর পায়ুপথে টর্চ লাইট ঢুকিয়ে নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে তার এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের বটতলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধন থেকে ভুক্তভোগির পরিবার ও এলাকাবাসী এমন পাশবিক নির্যাতনকারীর ইন্ধনকারী স্থানীয় চরওয়াপদা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ভূইঁয়া, ইউপি সদস্য তানভীর হোসেন ও তার ভাই দিদার, মুল হোতা শাহনেওয়াজ (গ্যাস লাইট শাহানাজ) , আব্দুল গণি, আব্দুল , খোকন , স্থানীয় যুবলীগের ইউনিয়ন সভাপতি দুলাল উদ্দিন কিরনসহ জড়িতদের গ্রেফতার করে দ্রæত বিচার দাবি করেন।
চরজব্বর থানা পুলিশ জানিয়েছে এঘটনায় মুল আসামি শাহনেওয়াজকে ঘটনার পরদিন (শনিবার , ২এপ্রিল) আটক করেছে। এছাড়াও পরে আব্দুল গণি নামের আরেক আসামিকেও আটক করেছে পুলিশ। এছাড়াও বাকিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন তারা।
উল্লেখ্য , ভুক্তভোগী নাছির উদ্দিন মাইজভান্ডারীর মেঝ ছেলে স্থানীয় ইউপি সদস্য শেখ রিপন চৌধুরীর থেকে জানা গেছে, তার বাবা একটি মাদ্রাসা ও মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করার সময় ইউপি চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ কাজে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিয়ে নাছির উদ্দিন মাইজভান্ডারী থানায় মামলা করায় আসামিরা গত শুক্রবার (১এপ্রিল) রাতে বাড়ী ফেরার পথে বেধড়ক পিটিয়ে আহত করে চোখ বেঁধে পায়ুপথে টর্চ লাইট ঢুকিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হসপিটালে নিয়ে গেলে অস্রপাচার করে টর্চ লাইটটি বের করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম