রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

সোনাইমুড়ীতে অসহায়দের মাঝে অর্থ বিতরণ


DhakaReport24.com || 2022-07-04 16:06:15
সোনাইমুড়ীতে অসহায়দের মাঝে অর্থ বিতরণ

নোয়াখালীর সোনাইমুড়ীতে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ২০২১-২০২২ অর্থ বছরের ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এমপি।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের বীর বিক্রম মোজাফফর আহমদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাটখীল-সোনাইমুড়ীর ৯৫ জন মানুষের মাঝে ৫লক্ষ টাকা প্রদান  করেন তিনি।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা মোঃ ইমরান হোসেনের এর সঞ্চলনায় বক্তব্য রাখেন,সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ,সোনাইমুড়ী উপজেলা আ"লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকের,সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু।

এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার পারুল,উপজেলা আ"লীগ সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা,উপজেলা যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন নান্নু সহ আরো অনেকে।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম