রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

বেগমগঞ্জে গৃহপরিচারিকা খুন


DhakaReport24.com || 2022-07-01 16:12:00
বেগমগঞ্জে গৃহপরিচারিকা খুন

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় বাড়ির মালিকের বিরুদ্ধে এক গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহপরিচারিকার নাম মাহিনুর আক্তার (১৯) । তিনি বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রামের মো. নুরুল হকের মেয়ে।
  
গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) রাত পৌনে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাই মামুন বলেন,  একবছর ধরে শহরের উত্তর ফকিরপুর এলাকার 'শান্তনালয়' নামক বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন মাহিনুর। তবে বৃহস্পতিবার বিকেলে বাসার মালিক বাবু ও তার পরিবারের লোকজন মাহিনুরকে হত্যা করে আমার বোনকে এবং আত্মহত্যা বলে প্রচার করে।

তিনি অভিযোগ করে আরও বলেন, বাসার মালিক নাছিম উদ্দিন বাবু আমাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসতে বলে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহিনুরের মরদেহ দেখতে পাই। মাহিনুরের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে বাসার মালিক বাবু দাবি করছেন, মাহিনুর আত্মহত্যা করেছেন। 
 
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান,পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম