আব্দুল্লাহ আল মানছুর:
কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার আলেখারচর এলাকায় র্যাব-১১ বুধবার ৩০ জুন অভিযান পরিচালনা করে। এসময় ১১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম(১৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা । তার বাবার নাম মোহাম্মদ আলাউদ্দীন।
এছাড়া ৩০ জুন সন্ধায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কুমার পুস্কুরনী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ হাজার ৪শ ৯০ পিস ইয়াবাসহ অপর একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত এই মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার বরুড়া থানার বাসিন্দা।
তিনি শরাফতি গ্রামের মৃত মোবারক হুসাইনর ছেলে মোঃ ইমাম উদ্দিন শ্রাবণ(২৫)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
র্যাব-১১ এর উপপরিচালক মেজর সাকিব জানান, কোতয়ালী মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম