বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

সুবর্ণচরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪


DhakaReport24.com || 2022-06-28 18:55:15
সুবর্ণচরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর থানা পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, আসামিদের ৩জন পরোয়ানা ভুক্ত এবং একজন নিয়মিত মামলার আসামি। গতকাল (২৭ জুন) রাতের  তাদেরকে  গ্রেফতার করা হয়েছে। 

 গ্রেফতারকৃতরা হলেন, সিআর-৯৯/২২ মামলার আসামি সুবর্ণচর  উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উড়ির চর এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে রিয়াজ উদ্দিন, মৃত ইয়াছিন মিয়ার ছেলে আব্দুল কাদের মোল্লা ও আব্দুল কাদের মোল্লার ছেলে শরীফ উদ্দিন এবং  অন্য একটি মামলার আসামি জেলার কবির হাট উপজেলার ঘোষবাগ এলাকার পৌরসভার ৮নং ওয়ার্ডে সাহাব উদ্দিন (স্বর্ণকার) এর ছেলে মো. মাইন উদ্দিন সবুজ।

 গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানোর কথা জানিয়েছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম