বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

সোনাইমুড়ীতে সড়কের পাশে মিলল বস্তাবন্দী গাঁজা


DhakaReport24.com || 2022-06-28 16:07:15
সোনাইমুড়ীতে সড়কের পাশে মিলল বস্তাবন্দী গাঁজা

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ১ বস্তা গাঁজা উদ্ধার করে সোনাইমুড়ী থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার বস্তায় ২০ কেজি গাঁজা পাওয়া যায়, যার বাজার মূল্য ৬ লক্ষ টাকা।  

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টার দিকে সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।  এর আগে সোমবার দিবাগদ রাত ২টার দিকে সোনাইমুড়ী-চাটখিল সড়কের কালুয়াই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মিয়াজান বেপারীর বাড়ির সামনের সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়।  

ওসি আরও জানায়, সোনাইমুড়ী থানা পুলিশ নিয়মিত এলকায় ওয়ারেন্ট তামিল, অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে  পরিত্যক্ত ও ভেজা অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৬লক্ষ টাকা। এ ঘটনায় সোনাইমুড়ী থানার একটি সাধারন ডায়েরী (জিডি) করা হলেও কোনো আসামি আটক হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম