বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত 


DhakaReport24.com || 2022-06-23 14:21:30
 নোয়াখালীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত 

নোয়াখালীতে বাংলাদেশ ব্যাংক এর সহযোগিতায় অগ্রণী ব্যাংক লিমিটেড নোয়াখালী অঞ্চল এর আয়োজনে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

সকালে নোয়াখালী সদর উপজেলা অডিটোরিয়ামে অগ্রণী ব্যাংক লিমিটেড এর নোয়াখালী অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মৃণাল ভট্টাচার্য এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সুধারাম থানার ওসি (তদন্ত) মিজান পাঠান ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ আবদুল কাদের। 

এ সময় বক্তারা জালনোট প্রতিরোধে বিভিন্ন ধরনের জনসচেতন তামূলক বক্তব্য প্রদান করেন।এবং জালনোট চিহ্নিত করার বিভিন্ন তথ্য তুলে ধরেন।

 


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম