বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে অটোরিকশা চোর চক্রের নয় সদস্য আটক


DhakaReport24.com || 2022-06-20 09:38:30
নোয়াখালীতে অটোরিকশা চোর চক্রের নয় সদস্য আটক

নোয়াখালীতে অটোরিকশা চোর চক্রের  নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আটটি ব্যাটারি চালিত অটোরিকশা ও ১৫টি ১২ভোল্টের ব্যাটারি উদ্ধার করা হয়। এছাড়া এসময় নগদ ষোল হাজার টাকা উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চৌমুহনী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মো.মঈন (৩২)।  মো.ফারুক (২৬), মো.সোহেল (৩৯), মো.পলাশ (৩৬), সোলাইমান ভুট্টু (৪০), মো.কামরুল হোসেন টিপু (২৬), মো.শাহাদাত হোসেন রিপন (৪৫), মো. আহসানুজ্জামান ফয়সাল (৩৫) এবং মো. আ.আরশাদ (২৯)।
 
গতকাল রোববার (১৯ জুন) ভোর রাতে চৌমুহনী পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয় বলে জানিয়েছে ৱ্যাব।

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে তারা দীর্ঘদিন ধরে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা হতে অটোরিকশা চুরি করে আসছে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী মো. গিয়াস উদ্দিন বেগমগঞ্জ থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম