সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

বিস্ফোরক মামলায় জামায়াত নেতা গ্রেফতার


DhakaReport24.com || 2022-04-02 12:09:30
বিস্ফোরক মামলায় জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় মো. শাহাজাহান (৫০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) ভোরে চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহাজাহান উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি চরহাজারী ইউনিয়ন জামায়াতের আমীর। শাহাজাহান গত সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (৭ ফেব্রুয়ারি) চরহাজারী ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে গত ২৯ মার্চ কোম্পানীগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া মো. শাহাজাহানের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় আগেরও চারটি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম