সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ


নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-27 13:02:45
পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জাবেদের বিরুদ্ধে তার স্ত্রী ফাতেমা আক্তার কলিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

এ ঘটনার বিচার ও জাবেদের ফাঁসির দাবিতে লাশ নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার এবং স্বজনরা। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।

রোববার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি পালন করে তারা। এতে নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ থেকে জানানো হয়, পুলিশের এসআই মিজানুর রহমান জাবেদ ও নিহত ফাতেমা আক্তার কলি দুজনই নোয়াখালীর বাসিন্দা। জাবেদ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা এবং কলি একই উপজেলার কাদিরহানিফের বাসিন্দা। গত ২০১৪ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানও রয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, বিয়ের দুই আড়াই বছর পর থেকে জাবেদ অন্য এক নারীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। পরকীয়ার প্রতিবাদ করায় একাধিকবার কলিকে মারধর করে জাবেদ। এ নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠকও হয়েছে। সর্বশেষ গত শুক্রবার (২৫ মার্চ) চট্টগ্রামের হালিশহরস্থ ভাড়া বাসায় কলিকে পিটিয়ে হত্যা করে জাবেদ ও তার সহযোগিরা। এ বিষয়ে রোববার সকালে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন কলির বাবা আহছান উল্যাহ্। 

মানবন্ধনে স্বজনরা কলি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-মামুন জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম