সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

বিএডিসির স্পর্শে বদলে যাচ্ছে সুবর্ণচর


নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-19 01:06:00
বিএডিসির স্পর্শে বদলে যাচ্ছে সুবর্ণচর

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি সহযোগিতায় বদলে যাচ্ছে ৬৫৯১০ হেক্টর আবাধি জমির নোয়াখালীর উপকূলীয় অঞ্চল  সুবর্ণচরের চাষিদের জীবনমান। বর্তমানে বিএডিসির স্পর্শে একই জমিতে তিন ফসলের সুফল পাচ্ছে এখন সুবর্ণচরবাসী। অনাবাধি জমিগুলোও চাষাবাদের আওতায় এসেছে। এতে লাভবান হচ্ছে সুবর্ণচরের কৃষকরা। 

সরেজমিনে জানা গেছে, এক সময়ের এ পরিত্যাক্ত বনাঞ্চল পরিষ্কার করে ১২৬ একর জমি ঘিরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ২০১৪ সালে সুবর্ণচরে বিএডিসির কার্যক্রম শুরু করে। শুরুতে তারা তেল, ডাল, বীজ ও সার নিয়ে কাজ করলেও বর্তমানে সুবর্ণচরে কৃষকদের চাহিদার আলোকে বর্তমানে নানামুখী প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। 

বিএডিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ প্রতিবেদককে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে নিরলস কাজ করে যাচ্ছে বিএডিসি। 

তিনি আরও বলেন, দেশীয় সকল প্রজাতির মাছ, পশু-পাখি, গাছ, ফুল, ফল ও ফসলসহ প্রায় সহস্রাধিক জাতের পণ্য নিয়ে কাজ করছে তারা। সুবর্নচরে চাহিদা মিটিয়ে বিএডিসির বীজ সারাদেশের কৃষকদের মাঝে পৌঁছে যাচ্ছে। বিএডিসির চট্রগ্রাম বিভাগের উপপরিচালক মাহমুদুল হাসানের মতে নিরাপদ ও পর্যাপ্ত খাদ্য উৎপাদনে কৃষকদের মাঝে উন্নত বীজ প্রদানের লক্ষে এ কাজে বিএডিসিকে সর্বাত্বক সহযোগিতা করছে বর্তমান সরকার। 

বিএডিসির চেয়ারম্যান বলেন, বিএডিসি মূলত উন্নত জাতের বীজ বিতরণ, অনাবাধি জমিকে সেচের আওতায় আনা ও রাসায়নিক সার বিতরণের পাশাপাশি নিয়মিত চাষিদের পরামর্শ ও পশিক্ষণ দিয়ে দেশকে সমৃদ্ধশালী করতে কাজ করছে।

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রভাবে সুবর্ণচরে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি সারাদেশে বীজ উৎপাদন রপ্তানিতে ভূমিকা রাখছে। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও ব্যপক ভূমিকা রাখছে বিএডিসি৷ 

স্থানীয় সাংবাদিক কামাল জানান, বিএডিসিকে প্রতিদিন গড়ে শতাধিক শ্রমিক কাজ করে। এছাড়াও উন্নত জাতের বীজ উৎপাদনে সুবর্ণচরে চাষিদের নিয়মিত প্রশিক্ষণ এবং বিনামুল্যে বীজ বিতরণ ও তাদের থেকে ন্যায্যমূল্যে বীজ সংগ্রহ করছে তারা। এ কারনণ সুবর্ণচরের কৃষকরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন।

বিএডিসি সুবর্ণচর অঞ্চলের পরিচালক মো. আজিম উদ্দিন প্রতিবেদককে বলেন, নানা জাতের ধান, মৌসুমে ফসল, দেশীয় পাখি, গবাধী পশু ও ফুল-ফলে ভরা বিএডিসি সুবর্ণচরে কৃষিতে বিপ্লব সৃষ্টি করেছে৷ 

তিনি আরও জানান, সুবর্ণচরের চুক্তিবদ্ধ চাষিদের থেকে বীজ সংগ্রহ করে সারাদেশে রপ্তানির করা হয়৷ এছাড়াও বিএডিসির পরিধি আরো ৫০ একর বৃদ্ধির কথা জানিয়েছেন এ কর্মকর্তা।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম