রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

এলডিপি মহাসচিবের বাড়িতে হামলার অভিযোগ


DhakaReport24.com || 2023-01-08 17:15:45
এলডিপি মহাসচিবের বাড়িতে হামলার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর  ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। 

 শনিবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভাটি পণ্ড হয়ে যায়।

শাহাদাত হোসেনের দাবি, গতকাল বিকেলে তাঁর বাড়ির উঠানে নেতা–কর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সভা শুরুর আগেই করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হোসেনের নেতৃত্বে ৩৫-৪৫ জন নেতা–কর্মী তাঁর বাড়িতে এসে হামলা চালান। হামলাকারীরা তাঁর বাসার জানালার কাচ ও শতাধিক প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেন। আতঙ্ক সৃষ্টির জন্য হামলাকারীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা তসলিম হোসেন বলেন, ‘সন্ত্রাসীদের নিয়ে বৈঠক করার খবরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন। তবে আমাদের কেউ শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা করেননি। সম্প্রতি সেলিম ও তাঁর লোকজনের বিরুদ্ধে কথা বলায় বিএনপির ৫ নেতা পদ হারিয়েছেন। এ কোন্দলের কারণেই সেলিমের বাড়িতে বিএনপির পদহারা নেতাদের লোকজন হামলা চালিয়েছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

প্রসঙ্গত, এর আগেও গত ৪ নভেম্বর রাতে দুর্বৃত্তরা সেলিমের বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে এমপি পদে বিএনপি থেকে এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম আলোচনায় রয়েছেন। 


ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম