রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত ১


DhakaReport24.com || 2025-11-02
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শিপন (৩৮) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফ ওরফে মনেক ডাকাতের ছেলে। এ ঘটনায় ইয়াসিন ও নূর আলম নামে আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপনের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। শিপন ও রিফাত দুইজনই ডাকাতির সঙ্গে জড়িত। পূর্ববিরোধের জেরে গতকাল শনিবার রাতে শিপন গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শিপনের মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে এই ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ বাকি দুইজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম