রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ


DhakaReport24.com || 2025-09-11
ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলস্টেশনে ঢাকা গামী কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি তালশহরে পৌঁছানোর কিছুক্ষণ পর হঠাৎ একটি বগি আলাদা হয়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পর রেলকর্মীরা বগি উদ্ধারের কাজ শুরু করেছেন। তবে এখনও বিচ্ছিন্ন বগি পুনঃসংযোগ করা সম্ভব হয়নি।

রেলওয়ে সূত্র জানিয়েছে, বগিটি নিরাপদে সংযোগ দেওয়ার পর ট্রেনটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে। তবে এরই মধ্যে ট্রেনের যাত্রা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম