সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩


DhakaReport24.com || 2024-12-11
ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ডাম্প ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন বৃদ্ধা ও ১১ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের বীরপাশা নামক এলাকায় সকাল পৌনে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫), একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা।

আহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামপুর গ্রামের হাজী আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০), একই গ্রামের শহিদ মিয়ার ছেলে আব্দুল হামিদ মাসুদ (৬০), হাজী আব্দুল ছোবানের ছেলে মো. বিল্লাল হোসেন (৩০), হাজী আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধুন্তী এলাকার মিজান মিয়ার ছেলে তানভীর (১০)।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ অবস্থায় বেপরোয়া গতিতে ছুটে আসা সিলেটগামী একটি পিকআপের ধাক্কা লাগে দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাকের সঙ্গে। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাসটিকে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম