রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দাঙ্গা-সংঘাত রুখতে দেশীয় অস্ত্র উদ্ধার


মোঃ আলমগীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-05-30 19:15:00
ব্রাহ্মণবাড়িয়ায় দাঙ্গা-সংঘাত রুখতে দেশীয় অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা,নুরজাহানপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্র টেটা-বল্লম উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি নবীনগর থানা পুলিশ।

গত কয়েকদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার ও নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম এর দিকনির্দেশনায় নবীনগর থানা পুলিশের ফোর্সসহ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা, নুরজাহানপুর গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় শতাধিক দেশিয় অস্ত্র তিন কাইট্টা, চল, টেটা ও লাঠি উদ্ধার করা হয়।

নবীনগর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার ঢাকা রিপোর্ট ২৪ কে জানান, উপজেলার দাঙ্গা সন্ত্রাস নিরসনে ও যেকোন অপ্রীতিকর ঘটনা বন্ধে কাজ করছি। এলাকার শান্তি-শৃঙ্খলা লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম