বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা


মোঃ আলমগীর হোসেন, নবীনগর- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-03 15:51:00
ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পশ্চিম ইউপি চেয়ারম্যান নূরে আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

২ মার্চ বৃহস্পতিবার  ব্রাহ্মণবাড়িযা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চেয়ারম্যানকে প্রধান আসামী করে নয়জনের বিরুদ্ধে এ চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। মামলাটি করেন ওই ইউনিয়নের নবীপুর গ্রামের আবু কালামের স্ত্রী লিপি আক্তার। অন্যান্য আসামীরা হলেন,ওই ইউনিয়নের দড়িলাপাং গ্রামের আহম্মদ আলীর ছেলে হাদিস মিয়া, জাহের আলী মেম্বারের ছেলে শাহ জালাল, কবির মিয়া, সাইফুল মিয়া, মুর্শিদ মিয়া, রুস্তম আলী ছেলে হযরত আলী,শাহ কামালের স্ত্রী সালেহা বেগম, মৃত রুস্তম আলীর ছেলে আক্তার হোসেন।  আদালত মামলাটি আমলে নিয়ে ‘পিবিআই’কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলা সুত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই পরিবারটি’র সাথে বিরোধ ও বিভিন্ন বিষয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। তারই জের ধরে চেয়ারম্যান বাহিনী ওই পরিবারটি’কাছে এলাকায় তাদের শান্তিতে বসবাস করতে হলে চাঁদা দিতে হবে দাবী করে। গত ২০ জানুয়ারী চেয়ারম্যানের নেতৃত্বে তার বাহিনী লিপি ও তার স্বামী কালামকে পথে আটকিয়ে ৫ লাখ টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ শ্রীলতাহানী ঘটায়। এবং মৃত্যুর ভয় দেখিয়ে জোর পুর্বক ২ ফর্দ নন জুডিসিয়াল খালি ষ্ট্যাম্প তাদের দুইজনের স্বাক্ষর নেয়। এই ঘটনা ‘কাউকে জানালে বা মামলা মোকদ্দমা করলে তার স্বামীকে খুন করে মেঘনা নদীতে ভাসাইয়া দিবে’ প্রকাশ্যে এই হুমকি প্রদান করে চলে যায়।

এ ব্যাপারে চেয়ারম্যান নূরে আলম তার বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা’র  বিষয়টি অবগত নয় জানিয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।