সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ক্ষমতায় আসার পরেই হত্যার রাজনীতি শুরু করে বিএনপি : আইনমন্ত্রী


DhakaReport24.com || 2023-02-25 13:28:00
ক্ষমতায় আসার পরেই হত্যার রাজনীতি শুরু করে বিএনপি : আইনমন্ত্রী

বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার রাজনীতি। ১৯৭৫-এর পর বিএনপি ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতা দখল করার পর তারা বাংলার জনগণের ওপর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগের কাউকে তারা বাদ দেয়নি। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা চালিয়েছে।

আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনিসুল হক বলেন, বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের শুধু উন্নয়ন নয় রাজনীতিতে শান্তিও দেখেছে। আমরা এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই। আমরা জনগণের কাছে তাদের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি, ২০২৪ সালের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা আবারও প্রমাণ করব। কেউ যাতে জনগণের ক্ষতি করতে না পারে সেজন্য তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম