ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর ইউনিয়নের মাল্লার বাড়ী ব্রীজ সংলগ্ন একটি সরকারি খাল ভরাট করে অবৈধভাবে নির্মিত দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
সরজমিনে গিয়ে দেখা যায়,ইব্রাহিমপুর গ্রামের কয়েকজন লোক দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে তাতে স্থাপনা তৈরী করতে চেয়েছিলেন। দখলকারি সফিক মিয়াকে আগামী পাঁচ দিনের মধ্যে সরকারি খাল থেকে বালি সরিয়ে নেয়ার জন্য মুছলেখা নেয়া হয়, তারই সাথে সরকারি খালে অবৈধভাবে দোকান নির্মাণকারি মাইনুউদ্দিন'কে সাত দিনের মধ্যে দোকান কৌটা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে জিনদপুর ইউনিয়ন জিনদপুর গরুর বাজারে পশ্চিম পাশে সরকারি খাল ভরাটকারি হাসান উদ্দিন'কে তিনদিনের মধ্যে সরকারি খাল থেকে বালি সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন। এরপর জিনদপুর বাজারে অন্তর মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করেন।
সরকারি জায়গায় অবৈধ দখল উচ্ছেদ করতে আজ নবীনগরের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, ইব্রাহিমপুরের কয়েকজন লোক দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে আসছিল। ইউএনও স্যারের নির্দেশনা মোতাবেক সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযানকালে অবৈধভাবে সরকারি খাল ভরাট করা ইব্রাহিমপুর ও জিনদপুর ও অবৈধ ভাবে গড়ে উঠা একটি দোকান উচ্ছেদ করা হয়, তারপর জিনদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি মিষ্টির দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম