ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় আশুগঞ্জ- নবীনগর সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেতুর সীতারামপুর অংশে সড়কের জন্য প্রায় ৪৩ জন কৃষকের জায়গা অধিগ্ৰহন করে সরকার। সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য জেলা প্রশাসনের নির্দেশনায় মঙ্গলবার সকালে নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচলনা করতে গেলে অধিগ্ৰহনকৃত জমির ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় ৪৩ পরিবারের লোকজন বাধা প্রদান করেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার'কে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং ঘটনা পর্যালোচনা করে জেলা প্রশাসক ও এমপি মহোদয়ের সাথে মোবাইলে কথা বলে উচ্ছেদ অভিযান স্থগিত ঘোষণা করেন। পরে জমি অধিগ্রহণকৃত লোকজনের সাথে কথা বলে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার কারণ জানতে চান। তখন ৪৩ জন কৃষক জানান আমাদের জমি অধিগ্রহণ করা হলেও আমরা একটি টাকা ও পাইনি।
জমি অধিগ্রহণকৃত লোকজন বলেন, রাস্তা হবে আমরা খুব খুশি এবং জমি দিতে আমাদের কোন আপত্তি নেই। তবে মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ও দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আমাদের উচ্ছেদ করার আগে আমরা যেন জমির ন্যায্য মূল্য পাই দয়া করে তার ব্যাবস্থা করুন। আমরা আমাদের ন্যায্য মূল্য পেলে আমাদের উচ্ছেদ করতে হবে না, আমরা নিজেরাই স্বেচ্ছায় চলে যাব।
পরে নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মহোদয় আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারি নিজে উপস্থিত থেকে এই সমস্যার সমাধান করবেন বলে কথা দিয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম