রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৬৮ রাউন্ড এলএমজি গুলি


আলমগীর খন্দকার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ 
DhakaReport24.com || 2023-01-27 17:43:45
ব্রাহ্মণবাড়িয়ায় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৬৮ রাউন্ড এলএমজি গুলি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কাজলিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মার্ণের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৬৮ রাউন্ড এলএমজি গুলি।

শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার শিবপুর ইউনিয়ন কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন স্কুল ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মানের জন্য বেকো দিয়ে মাটি উত্তোলণের সময় এসব গুলি দেখতে পান স্থানীয়রা। পরে প্রশাসন কে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গুলি গুলো উদ্ধার করেন।

স্থানীয় এক বাসীন্দা বলেন, ১৯৭১সালে মুক্তি যুদ্ধের সময় এখানে মুক্তি যোদ্ধাদের আস্তানা ছিল, তারা মনে হয় গুলি গুলো এখানে রেখে গেছেন।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোঃ কামাল বলেন, উপজেলা কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণ নির্মাণের জন্য বেকো দিয়ে মাটি উত্তোলণ করার সময় ৬৮ টি রাউন্ড এলএমজি গুলি দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসন কে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে গুলি গুলো উদ্ধার করা হয়। তবে স্থানীয়রা ধারনা করছেন গুলি গুলো যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা রেখে গেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম