বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকের সাথে পল্লী বিদ্যুৎ ডি জি এম এর অশুভ আচরণে সাংবাদিকদের নিন্দার ক্ষোভ


আলমগীর খন্দকার - ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-25 21:48:15
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকের সাথে পল্লী বিদ্যুৎ ডি জি এম এর অশুভ আচরণে সাংবাদিকদের নিন্দার ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মুঠোফোনে সাংবাদিকের সাথে পল্লী বিদ্যুৎ জোনাল ডি জি এম অশুভ আচরণ করায় স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

তথ্য সূত্রে জানা যায়, নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়াড মেম্বার ও জাতীয় দৈনিক দেশ বাংলা ও অনলাইন তেপান্তর পত্রিকার ঐ সাংবাদিক গত ২৩ জানুয়ারি তার আপন ছোট ভাই মোতালিবের বাসায় ও দোকানে দুইটি মিটার প্রয়োজন হওয়ায় নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি জি এম মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া এর নিকট মুঠোফোনে এক সহকর্মীকে পাঠিয়ে সহযোগিতা কামনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সেবা দেয়ার বিপরীতে ডি জি এম কর্কশ ভাষায় সাংবাদিককে ভবঘুরে, প্রশ্রয় দিলে মাথা উঠে যান, আপনারা সেবা নিতে আসলে কি আমি আপনার জন্য বসে থাকব নাকি বলে জানায়।

এ অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সকল সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এমনকি এই কর্মকর্তা বদলি না করা পর্যন্ত পল্লী বিদ্যুৎ এর সকল সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার মত প্রকাশ করেন অনেকে।


এবিষয়ে সাংবাদিক সফর আলী ঢাকা রিপোর্ট ২৪ কে বলেন, আমি একজন জনপ্রতিনিধি ও সাংবাদিক আমার সাথে এমন আচরণ মোটেও কাম্য ছিল না। এমন ডি জি এম কে নবীনগর থেকে বদলি না করলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে।


নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি  জি এম মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া ফোন আলাপটি অস্বীকার করে বলেন, আমি এমন কথা বলব কেন উনাকে সামনাসামনি নিয়ে আসেন।