ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের তিনজন স্বতন্ত্র প্রার্থী। আজ শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ওই তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন এবং আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামী লীগের বৈঠকে ওই প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক আল-মামুন সরকারসহ দলের কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম