বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিকের মৃত্যু


DhakaReport24.com || 2023-01-09 19:44:45
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আশিকুল ইসলাম জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’এর একটি মাসিক সভা শেষ করে অটোরিকশায় করে কুমারশীল মোড়ের দিকে যাচ্ছিলেন আশিকুল ইসলামসহ আরও কয়েকজন। অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছুদূর যাওয়ার পর রায়হান নামে এক যুবক তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকুল ইসলামের ওপর হামলা করে। এসময় আশিকুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আশিকুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটি এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে সাংবাদিক আশিকুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম