বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে ১০টি সেরা শারদীয় দুর্গাপূজা মন্ডপকে পুরস্কার প্রদান


আলমগীর খন্দকার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-12-29 21:05:30
নবীনগরে ১০টি সেরা শারদীয় দুর্গাপূজা মন্ডপকে পুরস্কার প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অনুষ্ঠিতব্য ১২৯টি দুর্গাপূজা মন্ডপের মধ্যে সেরা ১০টি পুজা মন্ডপকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি- সাধারণ সম্পাদকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে নবীনগর থানার ওসি মো. সাইফুউদ্দিন আনোয়ার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র,সাধারণ সম্পাদক এড. বিনয় চক্রবর্তী, নবীনগর প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাউছার, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নবীনগর পৌর এলাকার আলামনগর যজ্ঞেশর সূত্রধরের বাড়ি পুজা মন্ডপ, নবীনগর হরি সভা পুজা মন্ডপ, নবীনগর মধ্যপাড়া দূগার্বাড়ি পুজা মন্ডপ, নবীনগর পশ্চিমপাড়া ভবতারিনি মায়ের বাড়ি পুজা মন্ডপ, পঞ্চবটি লোকনাথ ব্রহ্মচারির বাবার আশ্রম দুর্গাপূজা মন্ডপ, খাগতুয়া সুনিল দেবনাথের বাড়ি পুজা মন্ডপ, দোলাবাড়ি কালিবাড়ি পুজা মন্ডপ, ইব্রাহিমপুর লক্ষিজনার্ধন পুজা মন্ডপ, সীতারামপুর কালিবাড়ি পুজা মন্ডপ, শ্যামগ্রাম বরদেশ্বরি কালিবাড়ি পুজা মন্ডপ কে পুরস্কার প্রদান করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম