বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


আলমগীর খন্দকার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-12-17 13:59:00
নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বর্নাঢ্যা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতার ৫১ বছর, মহান বিজয় দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে নবীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে ৫১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল দিবসটি উপলক্ষে সকাল সাতটায় শুরু হয় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসুচীর শুভসুচনা করেন।

একে একে শ্রদ্ধাঞ্জলী নিবদেন করেন- জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, নবীনগর সরকারি কলেজ, নবীনগর পৌরসভা, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সকাল ৮.৩১ মিনিটে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন বাহিনী/বিভাগ/শিশু সংগঠন/শিক্ষার্থীদের সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ শেষে প্যারেড মঞ্চে প্রধান অতিথি এবাদুল করিম বুলবুল এমপি মুক্তিযোদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার মো: মোশাররফ হোসাইন (ভূমি), অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান,পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস অভিবাদন গ্রহন শেষে বক্তব্য রাখেন।

এরপর বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের উপস্থাপিত স্বাধীনতার বিভিন্ন পেক্ষাপটের চিত্র তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন করে । ডিসপ্লে ও পুরস্কার বিতরণ শেষে বর্নাঢ্য বিজয় র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম