রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


ত্রিপুরারী দেবনাথ তিপু, বিজয়নগর
DhakaReport24.com || 2022-08-07 21:55:00
বিজয়নগরে  ৪০ কেজি ভারতীয়  গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে মাদক চোরাকারবারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা।

শনিবার (৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো উপজেলার জালালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রিপন মিয়া (২১) ও সাতগাঁও গ্রামের আবু লালের ছেলে দুলাল (৪৫)।


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রাজু আহমেদ রবিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন, এবং বলেন এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক চোরাকারবারে জড়িত অন্যান্য অপরাধীদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম