বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগরে ঢাকা -সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ঝরল ৩ প্রাণ


ত্রিপুরারী দেবনাথ তিপু (বিজয়নগর প্রতিনিধি)
DhakaReport24.com || 2022-07-19 22:59:00
বিজয়নগরে ঢাকা -সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ঝরল ৩ প্রাণ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে চারটি গাড়ির সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলার বীরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু ও হবিগঞ্জ জেলার মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনতোষ মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তিনজনই পুরুষ বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল মনসুর রাসেল বলেন, একটি বাস, একটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে চতুমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।আহতদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসুর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা টাইমসকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মর্ডাণ পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী পিকআপের সাথে একটি কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তিনি বলেন, আহতদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।তিনি জানান, নিহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি, নাম ঠিকানা জানার চলছে বলেও তিনি জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম