রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এক বিশেষ সভা অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-07-19 20:12:15
বিজয়নগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এক বিশেষ সভা অনুষ্ঠিত

বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে উপজেলা আইন শৃংখলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (১৯ জুলাই)   ব্রাহ্মণবাড়ীয়া বিজয়নগরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ, ওয়ার্ড হিন্দু ফেডারেশন ও প্রেসক্লাব বিজয় নগর সভাপতি মৃণাল চৌধুরী লিট, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন জিয়াউল হক বকুল হরষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন সারওয়ার রহমান ভুইয়া, শিক্ষা কর্মকর্তা আল মামুন শিক্ষক গোলাম মোস্তফা পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আবুল কালাম হিন্দু বৌদ্ধখ্রিস্টান ঐক্য পরিষদ বিজয়নগর শাখার আহ্বায়ক সঞ্জয় রায় পোদ্দার মন্ত উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ভৌমিক সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী সাংবাদিক জহিরুল ইসলাম খান এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ বিভিন্ন মসজিদের ইমামগণ এবংবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন আলোচকরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের, বিশেষ করে তরুণদের করণীয়, অনলাইনে গুজব, অপতথ্য, ভ্রান্ততথ্য, বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার ঘটনা বিশ্লেষণ এবং গুজব বা অপতথ্যের ছড়িয়ে পড়া রোধে ইন্টারনেট ব্যবহারকারীদের ও স্থানীয় দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকা কেমন হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা   এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ বলেন, সাম্প্রদায়িক হামলা উস্কে দিতে গুজব সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। অনেক সময় ধর্মীয় উৎসবে অহেতুক উত্তেজনা সৃষ্টি করা হয়, যার সঙ্গে ধর্মীয় আচার-অনুষ্ঠানের কোনো সম্পর্ক থাকে না। উৎসবে উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে দায়িত্বশীল আচরণের ব্যাপারেও আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।