শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধা নিহত


DhakaReport24.com || 2022-01-26 17:31:30
প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

ময়মনসিংহে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন।  

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের দিঘারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দুপুরে দিঘারকান্দা এলাকায় আনুমানিক ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।নিহতের পরিচয় এখনো জানা যায় নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।