শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত


DhakaReport24.com || 2024-05-25 11:50:30
ময়মনসিংহে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) রাতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি ইউনিয়নের আমতলী বিডিআর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের সখিপুর কালমেঘা এলাকার রহমান মুন্সির ছেলে আব্বাস আলী (৭০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৬০)।

তারা টাঙ্গাইল থেকে ভালুকার আমতলী এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ভালুকার আমতলী এলাকায় নাতনী লাকি আক্তারের বাড়িতে বেড়াতে এসেছিলেন আব্বাস ও হাজেরা। রাত সোয়া ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়ক পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নেয়া হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম