শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২


DhakaReport24.com || 2024-04-27 12:56:30
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও চারজন আহত হন।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সবজিপাড়া এলাকার মিলার্স অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম