শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ২৫


DhakaReport24.com || 2024-04-16 09:51:45
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ২৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাতটার দিকে উপজেলার কোদালধর এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী।

তিনি বলেন, সকালে কোদালধর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী।

নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা ওয়াজেদ আলী। তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার পর বাস দুটি রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে যায়। সড়কে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম